সংবাদ

ঈদে আইস্ক্রিনে আসছে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:২২ পিএম

ঈদে আইস্ক্রিনে আসছে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম

কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেন-এর জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম সারার সংসার। নির্মাণ করেছেন আকা রেজা গালিব। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

সম্প্রতি ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

মূল উপন্যাস ‘আর্তনাদ’-এর পটভূমি সত্তরের দশক হলেও ‘সারার সংসার’-এ সময়কে বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। গল্পটিকে সময়োপযোগী করে চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

ওয়েব ফিল্মটি নিয়ে নির্মাতা আকা রেজা গালিব বলেন, “মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও ‘সারার সংসার’-এ রয়েছে শক্তিশালী থ্রিলার উপাদান। দর্শক এখানে ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন। সময়ের সঙ্গে মিল রেখে কিছু চরিত্র ও প্লটে পরিবর্তন আনা হয়েছে। পুরো বিষয়টি কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে।”

সিনেমাটিতে সাদিয়া ইসলাম মৌ অভিনয় করেছেন এক মায়ের চরিত্রে, যার চারপাশেই আবর্তিত হয়েছে পুরো গল্প। ঘটনাক্রমে এক রাতে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। পরে মেয়ের সম্মান রক্ষার জন্য ঘটনাটি গোপন করতে লাশ সরিয়ে ফেলেন। কিন্তু নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ তদন্ত শুরু করলে জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি এবং ইহতেশাম আহমেদ টিংকু।

নির্মাতা আকা রেজা গালিব আরও বলেন, “কাজী আনোয়ার হোসেন বলতে অনেকেই শুধু মাসুদ রানাকে বোঝেন। কিন্তু এর বাইরেও তার অসাধারণ অনেক গল্প রয়েছে। ‘সারার সংসার’ তেমনই একটি গল্প, যেখানে পরিবার, রহস্য ও সাসপেন্স মিলিয়ে দর্শকদের জন্য উপভোগ্য অভিজ্ঞতা অপেক্ষা করছে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ঈদে আইস্ক্রিনে আসছে মৌয়ের নতুন ওয়েব ফিল্ম

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত