সংবাদ

‘রূপসী শ্রীমঙ্গল’ গাইলেন আসিফ-রুবায়েত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:৩০ পিএম

‘রূপসী শ্রীমঙ্গল’ গাইলেন আসিফ-রুবায়েত

মিউজিক্যাল ডকুমেন্টারি গান ‘রূপসী শ্রীমঙ্গল’-এ কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও রুবায়েত জাহান। গানটির কথা লিখেছেন গীতিকার, সাংবাদিক ও সংগঠক কায়েস আজিজ। তিনি যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হৃদয়ের শ্রীমঙ্গল-এর প্রধান নির্বাহী।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ এবং শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক্যাল ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

আসিফ আকবর জানিয়েছেন, নিজের এলাকার সৌন্দর্য নিয়ে এমন গান করার ভাবনাটি তার খুব ভালো লেগেছে এবং গানে শ্রীমঙ্গলের রূপ সুন্দরভাবে ফুটে উঠেছে। অন্যদিকে কায়েস আজিজ বলেন, নিজের জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আসিফ আকবরের গান গাওয়া তার জন্য বড় প্রাপ্তি।

গানটি শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশন-এ প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। এছাড়া এর আগে আসিফ ও রুবায়েতের গাওয়া ‘নিঃশ্বাসে বিশ্বাসে’ গানটিও প্রকাশ পেয়েছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

‘রূপসী শ্রীমঙ্গল’ গাইলেন আসিফ-রুবায়েত

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

মিউজিক্যাল ডকুমেন্টারি গান ‘রূপসী শ্রীমঙ্গল’-এ কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর ও রুবায়েত জাহান। গানটির কথা লিখেছেন গীতিকার, সাংবাদিক ও সংগঠক কায়েস আজিজ। তিনি যুক্তরাজ্যভিত্তিক সংগঠন হৃদয়ের শ্রীমঙ্গল-এর প্রধান নির্বাহী।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ এবং শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক্যাল ডকুমেন্টারিটি নির্মাণ করেছেন সৈকত রেজা।

আসিফ আকবর জানিয়েছেন, নিজের এলাকার সৌন্দর্য নিয়ে এমন গান করার ভাবনাটি তার খুব ভালো লেগেছে এবং গানে শ্রীমঙ্গলের রূপ সুন্দরভাবে ফুটে উঠেছে। অন্যদিকে কায়েস আজিজ বলেন, নিজের জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আসিফ আকবরের গান গাওয়া তার জন্য বড় প্রাপ্তি।

গানটি শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশন-এ প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। এছাড়া এর আগে আসিফ ও রুবায়েতের গাওয়া ‘নিঃশ্বাসে বিশ্বাসে’ গানটিও প্রকাশ পেয়েছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত