দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন একসময়কার জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী সানজিদা কানিজ। এবার তিনি অভিনয় করেছেন তরুণ নির্মাতা অনন্য ইমন পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘দখলদার’-এ।
আগামী ঈদে একটি
স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে
সানজিদা কানিজকে। নাটকটি নিয়ে তিনি বলেন, “অনন্য ইমন ভাই একজন মেধাবী নির্মাতা। তার
নির্দেশনায় কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। নাটকটির শুটিং হয়েছে রাজবাড়ীর বিভিন্ন নয়নাভিরাম
লোকেশনে। গল্পটাও অসাধারণ। আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে সহশিল্পীরা অনেক সহযোগিতা করেছেন।
কাজটি করে আমি ভীষণ তৃপ্ত।”
নাটকটির গল্প লিখেছেন
নয়ন কুমার সাহা এবং সংলাপ ও চিত্রনাট্য করেছেন রানা চৌধুরী।
বর্তমানে একের পর
এক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন সানজিদা কানিজ। তার অভিনীত উল্লেখযোগ্য
ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ম্যানেজ মাস্টার, ধন্য ধন্য বলি, গুড়বালি ও জল জোছনা।
এছাড়াও তিনি অভিনয়
করেছেন বোবা বউ, গরীবের কান্না, হারানো অতীত, পরিবার, প্রবাসী কেন আসামি, চরিত্রহীন
স্বামী, পিতা পুত্র, মায়ের মর্যাদা, স্বাস্থ্য আপা, পেপ্র পুকুর, মধ্যবর্ত্তিনী ও কাইস্টাসহ
আরও বেশ কয়েকটি নাটকে।
উল্লেখ্য, অনুপম
আইচ পরিচালিত আতঙ্ক নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন সানজিদা কানিজ। পরে জনপ্রিয়
ধারাবাহিক বয়রা পরিবার-এ অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। দীর্ঘ এক যুগ বিরতির পর
২০২৪ সালে সোহেল আরমান পরিচালিত রূপ না মন নাটকের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন এই অভিনেত্রী।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন