তুরস্কের জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি সিজ্জিন ৯ এখন বাংলাদেশেও দেখা যাচ্ছে। ১৫ মে আন্তর্জাতিক মুক্তির দিনেই সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে স্টার সিনেপ্লেক্স-এ।
তুর্কি নির্মাতা
আলপার মেস্তচি পরিচালিত এই সিনেমা বহুল আলোচিত ‘সিজ্জিন’ সিরিজের নবম কিস্তি। জ্বিন,
কালোজাদু ও অতিপ্রাকৃত ঘটনাভিত্তিক গল্পের কারণে সিরিজটি তুরস্ক ছাড়াও মধ্যপ্রাচ্য
এবং দক্ষিণ এশিয়ার হররপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
‘সিজ্জিন ৯’-এর গল্প
আবর্তিত হয়েছে একটি প্রাচীন অভিশাপকে কেন্দ্র করে। কাহিনিতে দেখা যায়, এক মা নিজের
সন্তানকে রক্ষা করতে নিষিদ্ধ কালোজাদুর আশ্রয় নেয়। সেই সূত্র ধরেই বহু বছর আগের এক
ভয়ংকর হত্যাকা-ের রহস্য সামনে আসতে শুরু করে।
অন্যদিকে কেমাল
নামের এক তরুণ বাবার পুরোনো বাড়িতে ফিরে গিয়ে মুখোমুখি হয় পারিবারিক অভিশাপ ও অশুভ
অতিপ্রাকৃত শক্তির। এরপর একের পর এক রহস্যময় মৃত্যু, জ্বিনের উপস্থিতি ও রক্তাক্ত ঘটনার
মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প।
পশ্চিমা ‘জাম্প
স্কেয়ার’ নির্ভর হররের বাইরে গিয়ে ‘সিজ্জিন’ সিরিজে ইসলামিক লোকবিশ্বাস, রুকইয়া, জ্বিন
ও কালোজাদুর মতো বিষয়কে কেন্দ্র করে ভয়ের আবহ তৈরি করা হয়েছে। তুলনামূলক কম বাজেটের
হলেও ধারাবাহিক সাফল্যের কারণে সিরিজটি তুরস্কে দীর্ঘদিন ধরেই জনপ্রিয়তা ধরে রেখেছে।
এরইমধ্যে ‘সিজ্জিন
৯’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বিশেষ করে হররপ্রেমীদের কাছে এটি বর্তমানে অন্যতম আলোচিত আন্তর্জাতিক মুক্তির সিনেমা।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন