সংবাদ

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইলেন মোমিন বিশ্বাস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:০৫ পিএম

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইলেন মোমিন বিশ্বাস

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন আবারও নতুন গানে কণ্ঠ দিলেন। এবার তাঁর সঙ্গে দ্বৈতভাবে গান গেয়েছেন বর্তমান প্রজন্মের শিল্পী মোমিন বিশ্বাস। ‘না বলা গল্প’ শিরোনামের এই গানটি একটি মিউজিক্যাল চলচ্চিত্রের জন্য নির্মিত হয়েছে।

গানটির কথা লিখেছেন সামছুল আলম এবং সুর করেছেন রাজেশ ঘোষ। প্রায় সাত মিনিট দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যাবে সাবিনা ইয়াসমিনকে।

নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, “মোমিন আমার খুব স্নেহের একজন শিল্পী। এর আগেও তার সঙ্গে কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছি। যখন সে এই গানের কথা ও সুর শোনায়, তখন এতটাই ভালো লাগে যে সঙ্গে সঙ্গেই গানটি গাইতে রাজি হয়ে যাই। গানটির ওপর ভিত্তি করেই সিনেমার গল্প নির্মিত হয়েছে। রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন। এটি খুবই মেলোডিনির্ভর একটি গান। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।”

মোমিন বিশ্বাস বলেন, “কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে প্রতিবার গান গাওয়াই আমার জন্য বিশেষ অভিজ্ঞতা। তিনি আমাদের দেশের সংগীতের এক অমূল্য সম্পদ। তাঁর সঙ্গে গান গাইতে পারা আমার সংগীত জীবনের অন্যতম বড় অর্জন।”

নতুন গানের পাশাপাশি বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো বঁধুয়ার গান-এ বিচারকের দায়িত্বও পালন করবেন সাবিনা ইয়াসমিন। এতে তাঁর সঙ্গে বিচারক হিসেবে থাকবেন কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

গত ১২ মে থেকে অনলাইনে এই রিয়েলিটি শোর নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, “বাংলাদেশের গ্রামগঞ্জ, মফস্বল ও শহরে অসংখ্য সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক গৃহিণী আছেন, যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন না। তাদের জন্যই এই আয়োজন। আশা করছি, এই উদ্যোগ থেকে আমরা অনেক নতুন প্রতিভাবান শিল্পী খুঁজে পাব।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইলেন মোমিন বিশ্বাস

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত