মৌসুমি ফলের ঐতিহ্য টিকিয়ে রাখতে ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়াতে ঢাকার দোহার উপজেলায় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) দিনব্যাপী দোহার প্রেসক্লাবের আয়োজনে ক্লাব কার্যালয়ে এই উৎসব পালন করা হয়।
উৎসবে আম, কাঁঠাল, লিচু, কলা, আপেল, মালটাসহ প্রায় ১৫ ধরনের দেশি-বিদেশি ফলের সমাহার দেখা যায়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফল শরীরচর্চা ও পুষ্টির অন্যতম উৎস। বিশেষ করে মৌসুমি ফল শরীরের পানিশূন্যতা দূর করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখে। দোহার প্রেসক্লাবের এ ধরনের আয়োজন স্থানীয় ঐতিহ্য রক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ।
দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান সানীর সঞ্চালনায় উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির সভাপতি হুমায়ুন কবির মিজান, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দোহার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসীন উদ্দিন মাসুম ও ব্যবসায়ী আব্দুল লতিফ বেপারী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুল হাসান, সহসভাপতি অলি আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়া, কোষাধ্যক্ষ মো. শরীফ হাসান এবং ক্রীড়া সম্পাদক মো. আল আমিন হোসেনসহ ক্লাবের সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন