সংবাদ

ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৭:০৯ পিএম

ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা
ছবি : সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শওকত শেখ (৪৫)। তিনি উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ির সামনের রাস্তায় রাখেন। গত সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাবার ভ্যানটি পরিষ্কার করছিল। এ সময় শওকত শেখ তাকে পেছন থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে শওকত দ্রুত পালিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শওকত শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওসি আরও জানান, শওকত শেখ সম্প্রতি একটি মাদক মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। তার বিরুদ্ধে এর আগেও স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ফকিরহাটে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন করার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাতে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন।

অভিযুক্ত ব্যক্তির নাম শওকত শেখ (৪৫)। তিনি উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির বাবা একজন ভ্যানচালক। প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ির সামনের রাস্তায় রাখেন। গত সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাবার ভ্যানটি পরিষ্কার করছিল। এ সময় শওকত শেখ তাকে পেছন থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে শওকত দ্রুত পালিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত শওকত শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওসি আরও জানান, শওকত শেখ সম্প্রতি একটি মাদক মামলায় জামিনে ছাড়া পেয়েছিলেন। তার বিরুদ্ধে এর আগেও স্কুলগামী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত