রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিশু হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন অস্থিতিশীল পরিবেশ তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের জামায়াত সম্পর্কেও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশু হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘হত্যাকারীর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরাও চাই। দেশের মানুষও সেটাই চায়। তবে তা অবশ্যই আইনের মধ্য দিয়েই হতে হবে।’
তিনি অভিযোগ করেন, একটি মহল এই ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচার, মিথ্যাচার ও উসকানিমূলক স্লোগানের মাধ্যমে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ন্যায়বিচার নয়, বরং অস্থিরতা সৃষ্টি করা।
নেতাকর্মীদের জামায়াত সম্পর্কে সতর্ক করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন। এখন সবাইকে জামায়াত সম্পর্কে সতর্ক থাকতে হবে। তারা গোপনে সংগঠিত হয়ে মানুষের ভেতরে ঢুকে বিভ্রান্তি ও ক্ষতির চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক মতপ্রকাশে বিশ্বাস করি। কিন্তু কেউ যদি সেই স্বাধীনতার সুযোগ নিয়ে অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’
দলের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপির আদর্শের কর্মী। একজন সহকর্মীর ওপর আঘাত এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে দাঁড়াতে হবে।’
তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হবে, সেখানেই দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং অন্যায়কারী যে দলেরই হোক, তাকে প্রশ্রয় দেওয়া যাবে না।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টায় পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে নিজ অফিসের সামনে পল্লবী ও রূপনগর থানার পঙ্গু ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন