পল্লবীর সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর। শুক্রবার (২২ মে) মিরপুর সাড়ে ১১ নম্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সাবেক সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক কমরেড লূনা নূর, সাবেক সভাপতি কমরেড ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড লাকী আক্তার ও মনোয়ারা বেগম। সমাবেশ পরিচালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন।
কমরেড সাজ্জাদ জহির চন্দন বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। সামাজিক অবক্ষয় ও আইনের দুর্বল প্রয়োগে অপরাধীরা বারবার এ ধরনের জঘন্য অপরাধের সাহস পাচ্ছে। তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
কমরেড রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘যে নরপিশাচ এই কাজ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রামিসার বাবা বলেছেন, বিচার হবে কিনা জানেন না। দীর্ঘদিন ধরে সমাজে যে অপশক্তি বাস করছে, তারা নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখে। তাদের বিরুদ্ধে সংগ্রাম করে জয়ী হতে না পারলে এই অপশক্তি দমন করা যাবে না। সরকার দ্রুততম সময়ে বিচার সম্পন্ন দেখতে চাই। আজই ঘোষণা দিতে হবে, সারা দেশ হবে শিশু ও নারীর জন্য নিরাপদ।’
হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, শিশু নিরাপত্তায় রাষ্ট্রকে কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লূনা নূর বলেন, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে জনমনে আতঙ্ক আরও বাড়বে এবং শিশুদের স্বাভাবিক শিক্ষা ও সামাজিক পরিবেশ ব্যাহত হবে।
ডা. সাজেদুল হক রুবেল ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।
লাকী আক্তার বলেন, ‘শুধু একজন সন্তানহারা মায়ের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালে হবে না। সরকার অপরাধীর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সব পরিবারকে যথার্থ সমবেদনা জানাতে হবে।’
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন