সংবাদ

পলাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

পলাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
ছবি : সংবাদ

নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জেরে আশিক ভূঁইয়া (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার (২৩ মে) সকালে অভিযুক্ত ব্যক্তির বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এর আগে গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

নিহত আশিক উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির ভূঁইয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশী ইউনুস মিয়ার ছেলে সাগর ও তার ছোট ভাই সোহাগ মিয়ার সঙ্গে আশিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাগর ও সোহাগ তাদের সহযোগীদের নিয়ে দেশি অস্ত্র নিয়ে আশিকের ওপর হামলা চালান। এ সময় ছুরিকাঘাতে আশিক গুরুতর আহত হন। তাকে বাধা দিতে গিয়ে রুহুল আমিন ও ইলিয়াছ নামে আরও দুই যুবক আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। আশিকের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। বিয়োগান্তক বিষয় হলো, নিহত আশিক ও অভিযুক্ত সোহাগ-দুজনেরই আগামী ২৫ মে কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল।

এদিকে শনিবার সকালে আশিকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত সাগর ও সোহাগের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

পলাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত