দেশীয় ঐতিহ্য, হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নিতে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী কুটির শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাব মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে সলিম উল্যাহ সেলিম বলেন, প্রতিটি ঘরে ঘরে কুটির শিল্প গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। প্রেসক্লাবের এ উদ্যোগ আরও প্রসার লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। দেশীয় শিল্পের ব্যবহার বাড়ানোর মাধ্যমে কুটির শিল্পকে সমৃদ্ধ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, কুটির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পখাত। এটি দেশীয় পণ্য ও হস্তশিল্পভিত্তিক একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত, যা কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখতে পারে। এ শিল্পের বিকাশে সরকারি সহায়তা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যের একপর্যায়ে তিনি বিদেশি পণ্যের ওপর নির্ভরতা কমাতে কুটির শিল্পের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, মাসব্যাপী এ প্রদর্শনীতে বিনোদনসহ নানা আয়োজন রাখা হয়েছে। কুটির শিল্প দেশের গুরুত্বপূর্ণ হস্তশিল্পভিত্তিক খাত উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, রহিম বাদশা, সিনিয়র সদস্য আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাংবাদিক মুনাওয়ার কানন, শাহরিয়ার পলাশ, শরিফুল ইসলাম, মিজানুর রহমান, এ কে আজাদসহ প্রেসক্লাবের নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে চাঁদপুর প্রেসক্লাবের নতুন ভবনের কার্যক্রম পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিমুল্লাহ সেলিম।

রোববার, ২৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন