সংবাদ

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ যাত্রীর মৃত্যু

প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৩৪ এএম

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ যাত্রীর মৃত্যু
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। ছবিঃ সংবাদ

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। নিহত ব্যক্তিরা সবাই ঈদুল ফিতর উপলক্ষে ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

সোমবার (২৫ মে) ভোর ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪ টার দিকে লোহার রড ও যাত্রী নিয়ে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে রড ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ যাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রড বোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। নিহত ব্যক্তিরা সবাই ঈদুল ফিতর উপলক্ষে ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।

সোমবার (২৫ মে) ভোর ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৪ টার দিকে লোহার রড ও যাত্রী নিয়ে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে রড ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ৬ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালাচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত