সংবাদ

সড়কে অব্যবস্থাপনা থামাতে কঠোর পদক্ষেপ জরুরি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:১৭ এএম

সড়কে অব্যবস্থাপনা থামাতে কঠোর পদক্ষেপ জরুরি

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয়। টাঙ্গাইল, ফরিদপুর ও বগুড়ায় কয়েকটি দুর্ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে, সড়ক ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা এখনও কাটেনি। ঈদকে সামনে রেখে যখন মহাসড়কে মানুষের যাতায়াত বাড়ছে, তখন এ ধরনের দুর্ঘটনা জননিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে। 

টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাকে যাত্রী পরিবহনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। পণ্যবাহী যান যাত্রী পরিবহনের জন্য নয়। তারপরও নানা স্থানে এমন ঝুঁকিপূর্ণ পরিবহন চলতে দেখা যায়। এতে দুর্ঘটনা ঘটলে হতাহতের মাত্রা ভয়াবহ হয়। একইভাবে বাসাইল উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে তিন তরুণের মৃত্যু এবং বগুড়ায় পরিবারের সদস্যদের প্রাণহানি সড়কে অনিয়ম ও অসতর্কতার ভয়াবহ পরিণতি তুলে ধরেছে। 

ফরিদপুরের দুর্ঘটনাটিও উদ্বেগজনক। দুর্ঘটনাকবলিত বিআরটিসির বাসের ফিটনেস সনদই হালনাগাদ ছিল না। বেসরকারি পরিবহন খাতের জন্য উদাহরণ হওয়ার কথা যে প্রতিষ্ঠানের, তাদের যানবাহনের ফিটনেস ও কর বকেয়া থাকা গ্রহণযোগ্য হতে পারে না। 

দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়। বাস্তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে দৃশ্যমান অগ্রগতি খুব কম। ফিটনেসবিহীন যান চলাচল, অতিরিক্ত গতি, ক্লান্ত চালক, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল ব্যবহার, মহাসড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল এখনও সাধারণ ঘটনা হয়ে আছে। আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি আরও কার্যকর না হলে এই পরিস্থিতির পরিবর্তন কঠিন। 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সড়কে অব্যবস্থাপনা থামাতে কঠোর পদক্ষেপ জরুরি

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত