বাংলার রাজনীতিতে জল্পনা এখন চরমে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-কে ঘিরে গত কয়েকদিনের জল্পনার মাঝেই মঙ্গলবার নতুন মোড়—কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র প্রশাসনিক বৈঠকে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।
সরকারি ব্যাখ্যা বলছে, নদিয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা—এই তিন জেলার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকেই সাংসদ হিসেবে যোগ দিয়েছেন কাকলি। নিজেও তিনি স্পষ্ট জানিয়েছেন, “এখানে কোনও দলীয় বিষয় নেই, সম্পূর্ণ প্রশাসনিক কারণেই আমি এসেছি।”
কিন্তু ঘটনাটা সেখানেই থেমে নেই। কারণ, শুধু কাকলি ঘোষ দস্তিদার নন-এক এক করে তৃণমূলের একাধিক বিধায়কও হাজির হয়েছেন এই বৈঠকে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান এবং হাড়োয়ার বিধায়ক আব্দুল মাতিন উপস্থিত হয়েছেন কল্যাণীতে।
এতেই প্রশ্ন আরও ঘনীভূত বিরোধী দলের এতজন জনপ্রতিনিধি একসাথে মুখ্যমন্ত্রীর বৈঠকে কেন?
শুধুই প্রশাসনিক সমন্বয়, না কি এর পেছনে রয়েছে বড় কোনও রাজনৈতিক বার্তা?
উল্লেখ্য, বাংলায় বিজেপি সরকার গঠনের পর থেকেই বার্তা দেওয়া হয়েছিল—দল-মত নির্বিশেষে প্রশাসনিক কাজে সব বিধায়ককেই যুক্ত করা হবে। সেই নীতিরই প্রতিফলন এই বৈঠক—এমনটাই দাবি শাসক শিবিরের।
বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “এটাই বিজেপি সরকারের ইতিবাচক দিক। আগে ১৫ বছরে বিরোধীদের ডাকা হয়নি, এখন সবাইকে নিয়ে প্রশাসনিক কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ—বিধায়কদের মাধ্যমেই কাজ করতে হবে।”
তবে রাজনৈতিক মহল এত সহজে এই ব্যাখ্যা মানতে নারাজ। কারণ, এর আগেই কাকলি ঘোষ দস্তিদারের একাধিক পদক্ষেপ জল্পনা উসকে দিয়েছে। লোকসভার পদ থেকে অপসারণ, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা, বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা, এবং দলের অন্দরমহলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ—সব মিলিয়ে তাঁর অবস্থান যে বদলাচ্ছে, তা স্পষ্ট।
এই পরিস্থিতিতে কল্যাণীর বৈঠকে তাঁর উপস্থিতি নিছক প্রশাসনিক—এই যুক্তি অনেকের কাছেই প্রশ্নের মুখে।
বিশ্লেষণ: বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যা চলছে, তা শুধুই প্রশাসনিক সমন্বয় নয়—বরং রাজনৈতিক রসায়নের বড় পরিবর্তনের ইঙ্গিত।
একদিকে বিরোধী বিধায়কদের উপস্থিতি। অন্যদিকে তৃণমূলের অন্দরমহলে অসন্তোষ। তার মাঝখানে কাকলি ফ্যাক্টও, সব মিলিয়ে স্পষ্ট- ঝড় এখনও ওঠেনি, কিন্তু হাওয়া বদল শুরু হয়ে গেছে।
ফুলবদল এখনই? হয়তো না।
রাজনৈতিক দূরত্ব তৈরি? প্রায় নিশ্চিত।
বাংলার রাজনীতিতে বড় চমকের কাউন্টডাউন শুরু এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন