সংবাদ

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

প্রতিনিধি,  ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:১৯ পিএম

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
ফরিদপুরের সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত। ছবিঃ সংবাদ

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরিফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরিফের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক।

ব্যতিক্রমী এই ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও অনুসারীসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দরবার শরিফ সূত্রে জানা গেছে, স্থানীয় নিয়ম ও দীর্ঘদিনের ঐতিহ্য মেনে প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই এখানে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই দরবার এলাকায় ভক্ত ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতি দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এ বিষয়ে রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক বলেন, ‘আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। আমাদের নিয়ম অনুসরণ করেই এই আয়োজন। প্রতিবারের মতো এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

সদরপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর দরবার শরিফ মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরিফের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক।

ব্যতিক্রমী এই ঈদের জামাতে দরবার শরিফের ভক্ত ও অনুসারীসহ আশপাশের প্রায় ৩০টি পরিবারের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দরবার শরিফ সূত্রে জানা গেছে, স্থানীয় নিয়ম ও দীর্ঘদিনের ঐতিহ্য মেনে প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই এখানে ঈদুল আজহা উদযাপন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে সকাল থেকেই দরবার এলাকায় ভক্ত ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতি দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রামচন্দ্রপুর দরবার শরিফে সৌদি আরবের সঙ্গে মিল রেখে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মীয় উৎসব পালন করা হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এ বিষয়ে রামচন্দ্রপুর দরবার শরিফের পীর শাহ সুফি মো. রবিন হাসান মোস্তাক বলেন, ‘আমরা প্রতিবছরই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। আমাদের নিয়ম অনুসরণ করেই এই আয়োজন। প্রতিবারের মতো এবারও ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত