মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক। দ্বিতীয় দিনের মতো অসহনীয় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে ফাঁকা হয়ে আসা ঢাকার পথচারীরা। মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ভারী বৃষ্টি হয়েছে ঢাকায়। বৃষ্টির পর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জলাবদ্ধতা।
ভারী বৃষ্টিতে নয়াপল্টনের ভিআইপি রোড পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা বেইলি রোডের। নিউমার্কেট এলাকাসহ শহরের অনেক সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বেইলি রোডে জমে যাওয়া পানি সড়কটিকে প্রায় হাঁটুপানিতে পরিণত করেছে। যানবাহন চললেও মানুষের হাঁটাচলা কার্যত বন্ধ হয়ে গেছে। অনেকে বাধ্য হয়ে রিকশা নিয়ে চলাচল করছেন, কেউ কেউ পানিতে ভিজেই পথ পেরোচ্ছেন।
পানির কারণে শান্তিনগর মোড়ে আটকে গেছেন অনেকে। রোড ডিভাইডারে দাঁড়িয়ে রিকশা খুঁজছিলেন এক পথচারী। বললেন, রিকশা পাচ্ছি না। মহাবিপদে পড়ে গেলাম।’আরেক পথচারী শান্তিনগর মোড়ে রিকশার অপেক্ষায় ছিলেন। তিনি ফরেন সার্ভিস ভবন এলাকায় যাবেন। ১০০ টাকা ভাড়াতেও কোনো রিকশা নিতে চাচ্ছে না।
একই পরিস্থিতি রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে। আগের দিনের বৃষ্টিতেই সেখানে ঢেউ খেলানো পানি জমেছিল সড়কে। মঙ্গলবারের (২৬ মে) সকাল থেকে মুষলধারে হওয়া বৃষ্টিতে আরও বেশি জমেছে সড়কে। অফিস বন্ধ থাকলেও ঈদে ঘরমুখো মানুষ পড়েছেন বিপাকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, জলাবদ্ধতা নিরসনে তাদের কর্মীরা কাজ শুরু করেছেন। রাজধানীর সড়কগুলোতে জলাবদ্ধতা দ্রুত নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নগরবাসী।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন