সংবাদ

প্রস্তুত জাতীয় ঈদগাহ, মানতে হবে নির্দেশনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০:৩৬ পিএম

প্রস্তুত জাতীয় ঈদগাহ, মানতে হবে নির্দেশনা
জাতীয় ঈদগাহ ময়দানের প্রবেশপথ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জামাতে ইমামতি করবেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ জামাতে অংশ নেবেন। মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং মুসলিম দেশগুলোর কূটনৈতিক মিশনের প্রধানরাও উপস্থিত থাকবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে এক ব্রিফিংয়ে জানানো হয়েছে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সেখানে প্রথম জামাত হবে সকাল ৭টায়, দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়, তৃতীয় জামাত হবে সকাল ৯টায়, চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এরপর ৫ম ও শেষ জামাত হবে সকাল পৌনে ১১টায়।

প্রবেশ ও বেরোনোর পথ আলাদা: শৃঙ্খলা বজায় রাখতে এবং ভিড় এড়াতে জাতীয় ঈদগাহে প্রবেশ ও বেরোনোর জন্য আলাদা ফটক নির্ধারণ করা হয়েছে। প্রবেশ গেট রাখা হয়েছে চারটি। ভিআইপিদের জন্য ১টি, সাধারণ পুরুষদের জন্য ২টি আর নারীদের জন্য আলাদা ১টি। বহির্গমন গেট রাখা হয়েছে সাতটি। ভিআইপিদের জন্য ১টি, পুরুষদের জন্য ৫টি, নারীদের জন্য ১টি। নামাজ শেষে দ্রুত বেরোনোর জন্য এই ৭টি গেট খোলা থাকবে।

অজু ও পানি ব্যবস্থা: অজুখানায় একসঙ্গে মোট ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। পুরুষদের জন্য রাখা হয়েছে ১১৩টি ও নারীদের জন্য ২৭টি পৃথক ট্যাপের ব্যবস্থা।

প্রাকৃতিক দুর্যোগ ও গরম বা সম্ভাব্য বৃষ্টি থেকে বাঁচতে পুরো মাঠ ‘পানি নিরোধক’ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য রাখা হয়েছে পর্যাপ্ত ফ্যান, ভিআইপি অংশে এয়ার কন্ডিশনিং, লাইটিংয়ের ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, মোবাইল টয়লেট আর কার্পেট ও জায়নামাজ।

জরুরি সেবা ও মেডিকেল টিম: নিরাপত্তার জন্য অনসাইটে রাখা হয়েছে ওয়ানস্টপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম। মেডিকেল টিম অ্যাম্বুলেন্সসহ প্রস্তুত থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা: পুরো ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে মুসল্লিদের প্রবেশ করানো হবে। নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের শুধু জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা সন্দেহজনক বস্তু না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঈদের জামাতকে কেন্দ্র করে মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, পল্টন মোড় এবং শিক্ষা ভবন এলাকায় ব্যারিকেড বা ডাইভারশন থাকবে। এতে ঈদগাহ সংলগ্ন রাস্তায় যানজট কমবে। ভিআইপি গাড়িগুলো নির্ধারিত গেট দিয়ে প্রবেশ করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পার্কিং করবে। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করায় ঈদগাহ মাঠের পরিবেশ উপযোগী হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মুসল্লিদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

প্রস্তুত জাতীয় ঈদগাহ, মানতে হবে নির্দেশনা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত