সংবাদ

নির্ধারিত ৩৫৭ স্থানে কোরবানির নির্দেশ দক্ষিণ সিটির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:৩৫ পিএম

নির্ধারিত ৩৫৭ স্থানে কোরবানির নির্দেশ দক্ষিণ সিটির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির আওতাধীন ৭৫টি ওয়ার্ডের বাসিন্দাদের সুবিধার্থে এবার ৩৫৭টি নির্ধারিত স্থান চূড়ান্ত করা হয়েছে, যেখানে স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে কোরবানির কার্যক্রম পরিচালনা করা যাবে।

বুধবার (২৭ মে) ডিএসসিসির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী, দক্ষিণ ঢাকার ধানমন্ডি, লালবাগ, খিলগাঁও, বাসাবো, পুরান ঢাকাসহ বিভিন্ন জনবহুল এলাকায় এসব স্থান প্রস্তুত করা হয়েছে। যত্রতত্র পশু জবাই প্রতিরোধ এবং দ্রুত বর্জ্য অপসারণের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

ধানমন্ডি ও সংলগ্ন এলাকা: ধানমন্ডি এলাকায় ৪ নম্বর রোডের মাঠ, ১৫ নম্বর স্টাফ কোয়ার্টার, ১৪ নম্বর রোড এবং শংকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাকে কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া হাতিরপুল, কাঁঠালবাগান ও পান্থপথের বাসিন্দাদের জন্যও একাধিক নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে।

খিলগাঁও, গোড়ান ও বনশ্রী: খিলগাঁও পুরাতন পুলিশ ফাঁড়ি, জাগরণী সংসদ মাঠ ও বিদ্যুৎ অফিসের পাশের সড়কে কোরবানি দেওয়া যাবে। একই সঙ্গে গোড়ান, বনশ্রী ও মেরাদিয়া এলাকার বিভিন্ন খালি জায়গা ও মাঠকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাসাবো, মাদারটেক ও শান্তিনগর: শহীদ আরাউদ্দিন পার্ক, মাদারটেক আব্দুল আজিজ স্কুল মাঠ এবং কমলাপুর স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তকে জবাইয়ের স্থান হিসেবে নির্বাচন করা হয়েছে। এছাড়া আরামবাগের বাফুফে ভবনের পেছনের রাস্তা, এজিবি কলোনি ও শান্তিনগরের ইস্টার্ন পিস রোড এলাকাতেও ব্যবস্থা থাকছে।

পুরান ঢাকা ও লালবাগ: ঐতিহ্যবাহী পুরান ঢাকার জনঘনত্ব বিবেচনা করে হাজারীবাগ, নবাবগঞ্জ, লালবাগ কেল্লার চারপাশ, ইসলামবাগ, বেগমবাজার, বংশাল ও সিদ্দিকবাজার এলাকায় বড় পরিসরে আলাদা আলাদা স্থান নির্ধারণ করেছে ডিএসসিসি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকরা যদি এই নির্ধারিত স্থানগুলো ব্যবহার করেন, তবে ঈদের দিন দ্রুততম সময়ের মধ্যে পশুর বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে। এতে ড্রেনেজ ব্যবস্থা সচল থাকবে এবং বাতাসে দুর্গন্ধ ছড়ানো রোধ করা যাবে।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে এসব স্থানে পর্যাপ্ত নজরদারি ও বর্জ্য অপসারণের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৭ মে ২০২৬

নির্ধারিত ৩৫৭ স্থানে কোরবানির নির্দেশ দক্ষিণ সিটির

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত