সংবাদ

গজারিয়ায় মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গজারিয়া
প্রতিনিধি, গজারিয়া
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৬:১৭ পিএম

গজারিয়ায় মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

​মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত ও থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় ‘জনপ্রিয়’ রেস্টুরেন্টের বিপরীত পাশে ঢাকাগামী লেনের বিভিন্ন স্থান থেকে এই মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানার রাত্রিকালীন টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ওই নারীর হাত, পা ও মাথার থেঁতলানো অংশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত ওই নারীর বয়স আনুমানিক পঞ্চাশ বছরের বেশি। তবে মরদেহের বাকি অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।

​ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে থাকতে পারেন। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।"

তিনি আরও জানান, মরদেহের সঠিক পরিচয় নিশ্চিত করতে পিবিআই মুন্সীগঞ্জকে খবর দেওয়া হয়েছে এবং পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। মর্মান্তিক এই ঘটনার পরও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

গজারিয়ায় মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

​মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত ও থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৩০ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পুরান বাউশিয়া এলাকায় ‘জনপ্রিয়’ রেস্টুরেন্টের বিপরীত পাশে ঢাকাগামী লেনের বিভিন্ন স্থান থেকে এই মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানার রাত্রিকালীন টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় অজ্ঞাত ওই নারীর হাত, পা ও মাথার থেঁতলানো অংশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিহত ওই নারীর বয়স আনুমানিক পঞ্চাশ বছরের বেশি। তবে মরদেহের বাকি অংশ এখনো খুঁজে পাওয়া যায়নি।

​ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়ে থাকতে পারেন। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।"

তিনি আরও জানান, মরদেহের সঠিক পরিচয় নিশ্চিত করতে পিবিআই মুন্সীগঞ্জকে খবর দেওয়া হয়েছে এবং পিবিআইয়ের একটি টিম ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। মর্মান্তিক এই ঘটনার পরও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত