রাজধানীর গাবতলী এলাকা থেকে ছিনতাইকৃত গরু-ছাগল ভর্তি একটি পিকআপ উদ্ধার করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সার্জেন্ট মো. রানা ইসলাম।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে ছিনতাইকারীরা কোরবানির পশু নিয়ে যাওয়ার সময় পুলিশের নজর এড়াতে পারেনি। আটককৃতরা হলেন- মো. সাব্বির (২৫), অমিত সরকার (৬০) ও মো. অন্তর (২৮)।
ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে দারুস সালাম জোনের সার্জেন্ট মো. রানা ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটিরত অবস্থায় বেতার যন্ত্রের মাধ্যমে একটি গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের সংবাদ পান। সময়ক্ষেপণ না করে দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করেন।
এরই ধারাবাহিকতায় গাবতলী এলাকা থেকে ছিনতাইকৃত পিকআপটি হাতেনাতে আটক করা হয়। পিকআপটিতে থাকা ৬টি গরু ও ২টি ছাগল উদ্ধার করা হয়। ছিনতাইকারীরা এসব পশু নিয়ে কোনো গন্তব্যে যাওয়ার আগেই পুলিশের জালে ধরা পড়ে।
ট্রাফিক-মিরপুর বিভাগ জানিয়েছে, ঈদুল আজহাকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে। বিশেষ করে কোরবানির পশু নিয়ে যাওয়ার সময় ছিনতাই ও চুরির ঘটনা যাতে না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।
পুলিশের ধারণা, ছিনতাইকারীরা পশুগুলো দ্রুত বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছিল। সার্জেন্টের দ্রুত সাড়া দেওয়া এবং বিচক্ষণতার কারণে তা সম্ভব হয়নি। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ছিনতাইকৃত গরু ও ছাগলগুলো আইনি প্রক্রিয়ার পর মালিকের কাছে হস্তান্তর করা হবে। আটক আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে; এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, ঈদুল আজহা ঘিরে কোরবানির পশু কেনাবেচার মৌসুমে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে পশুবাহী যানবাহনের সুরক্ষায় কাজ করছে।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন