২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নতুন করে চোটের শঙ্কায় পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই শেষে সম্প্রতি সান্তোস এফসির হয়ে মাঠে দুর্দান্ত ফর্মে ফিরেছিলেন তিনি। তবে এবার পায়ের কাফে ফোলাভাব বা এডিমার কারণে দলের সর্বশেষ অনুশীলনে তিনি অংশ নিতে পারেননি। আর এই অনুপস্থিতিই নতুন করে বড় উদ্বেগ তৈরি করেছে ফুটবল বিশ্বে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এসপোর্তের প্রতিবেদন অনুযায়ী, পায়ের এই সমস্যার কারণে সান্তোসের হয়ে আগামী দুটি ম্যাচে এই তারকার মাঠে নামা এখন বেশ অনিশ্চিত।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের চোট শুরুতে খুব একটা গুরুতর মনে না হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে শঙ্কা বাড়ছে। এমনকি ২০২৬ ফিফা বিশ্বকাপে সেলেসাওদের দলে তার থাকা নিয়ে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ব্রাজিল জাতীয় দল এখনই হাল ছাড়ছে না, তারা নেইমারকে নিয়ে আশাবাদী।
ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদা জানিয়েছেন, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এবং দলের মেডিকেল স্টাফরা আজ ২৭ মে শুরু হওয়া ক্যাম্প পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানেই এই ফরোয়ার্ডের চোটের প্রকৃত অবস্থা পরীক্ষা করে দেখা হবে এবং বিশ্বকাপে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, নেইমার যদি চিকিৎসকদের দেওয়া নির্দিষ্ট ফিটনেস পরিকল্পনা পুরোপুরি মেনে চলেন, তবে কোচ কার্লো আনচেলত্তি তাকে আসন্ন দুটি প্রস্তুতি ম্যাচে বিশ্রাম দিতেও রাজী আছেন।
অন্যদিকে নেইমারের এই আকস্মিক চোট এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কায় বসে নেই ব্রাজিল দল। তারা ইতোমধ্যে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করেছে। নেইমার যদি শেষ পর্যন্ত দলে যোগ দিতে না পারেন, তবে তার জায়গায় ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জন্য জাতীয় দলের দরজা আবার খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন