বাংলাদেশের অভিজ্ঞ ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মাঠ কাঁপাতে যাচ্ছেন। আসন্ন এলপিএল-২০২৬ আসরকে সামনে রেখে এই বিশ্বসেরা অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে (ডাইরেক্ট সাইনিং) দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক অফিসিয়াল পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
এলপিএলের অফিসিয়াল ঘোষণায় সাকিব আল হাসানকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ বা বিশ্বসেরা টি-টোয়েন্টি জাদুকর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, সাকিবকে দলে টেনে নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ করেছে জাফনা কিংস।
একই সাথে সাকিবের প্রশংসা করে পোস্টে উল্লেখ করা হয়, দলের যখন দ্রুত রান দরকার হয়, তখন যেমন সাকিব ব্যাট হাতে ত্রাতা হয়ে আসেন; তেমনি প্রয়োজনের মুহূর্তে বল হাতে ব্রেক-থ্রু এনে দিতেও তিনি সমান কার্যকর। চাপের মুখে সাকিবের অসামান্য আত্মসংযম এবং ম্যাচ নিয়ন্ত্রণের অনন্য সক্ষমতা তাকে আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম পরিপূর্ণ এক খেলোয়ারে পরিণত করেছে। আর এই কারণেই সাকিবকে দলে নেওয়াকে ফ্র্যাঞ্চাইজিটি তাদের বড় একটি অর্জন হিসেবে দেখছে।
এর আগে ২০২৩ মৌসুমেও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছিলেন সাকিব আল হাসান। সেবার তিনি মাঠ মাতিয়েছিলেন গল টাইটান্সের হয়ে।
লঙ্কা প্রিমিয়ার লিগের ইতিহাসের সবচেয়ে সফল দল হলো এই জাফনা কিংস। টুর্নামেন্টের ইতিহাসে তারা ইতিমধ্যেই রেকর্ড চারবার শিরোপা জয়ের গৌরব অর্জন করেছে। এবার সাকিবের অলরাউন্ড নৈপুণ্যকে সঙ্গী করে তারা তাদের পঞ্চম শিরোপার মিশন শুরু করতে যাচ্ছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন