সংবাদ

মানিকগঞ্জে এক রাতে মা-শিশুসহ তিন খুন

​ প্রতিনিধি, মানিকগঞ্জ
​ প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:০৪ এএম

মানিকগঞ্জে এক রাতে মা-শিশুসহ তিন খুন
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ। ছবিঃ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক রাতে মা, শিশু ও এক যুবকসহ তিনজন খুন হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (৩০ মে) দিবাগত রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনা দুটির তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলার বাঁচামারা এলাকায় পারিবারিক বিরোধের জেরে গতকাল রাতে একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এতে আমিনা বেগম (৩০) ও তার দেড় বছর বয়সী শিশুসন্তান ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আমিনা বেগমের স্বামী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই ঘটনায় জড়িত মূল সন্দেহভাজন ব্যক্তিকে আটকে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, একই রাতে আনুমানিক পৌনে দুইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকায় সজিব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

প্রাথমিক তথ্যমতে, পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত গভীর রাতে সজিবের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, পৃথক দুটি ঘটনারই নিবিড় তদন্ত চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল মাঠে কাজ করছে। দুই ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

মানিকগঞ্জে এক রাতে মা-শিশুসহ তিন খুন

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত