চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফসল হচ্ছে এই জঙ্গল সলিমপুর। এখান থেকে কোনো সাধারণ অধিবাসীকে উচ্ছেদ করা হবে না, তবে কোনো সন্ত্রাসী গ্রুপের অস্তিত্বও এখানে রাখা হবে না। জঙ্গল সলিমপুর থেকে শুধু সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে।
আজ রবিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সকাল সাড়ে ৯টা থেকে দেড় ঘণ্টাব্যাপী চট্টগ্রামের সর্বস্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না'।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, "বর্তমান সরকার জনগণের সরকার। জনগণকে একটি আরামদায়ক ও নিরাপদ জীবন দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা তার সবকিছুই করব। দেশে মাদক, সন্ত্রাসসহ কোনো ধরনের অবৈধ বাণিজ্য চলতে দেওয়া হবে না।" তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "এখানে (জঙ্গল সলিমপুরে) রাষ্ট্রের ভেতরে অন্য কোনো রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না।"
জঙ্গল সলিমপুরের সরকারি খাস জমির ব্যবহার নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, এই এলাকায় কারাগার নির্মাণসহ সরকারের বিভিন্ন সংস্থার ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে উন্নয়ন পরিকল্পনার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না আশ্বাস দিয়ে তিনি বলেন, "আমি আবারও আশ্বস্ত করছি, এখানে কোনো সাধারণ জনগণকে উচ্ছেদ করা হবে না, শুধু সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।"
ব্রিফিং ও এর আগের বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া এবং এসপি মাসুদ আলমসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা ও সরকারি সংস্থার প্রধানগণ।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন