সংবাদ

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
পাট কাটতে গিয়ে বজ্রপাতে ঝরল দুই প্রাণ। ছবি : সংবাদ

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশের খেতে একসঙ্গে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও নিমাই। দুপুরের দিকে বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান।

একসঙ্গে পরিবারের উপার্জনক্ষম ২ সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে তাদের পরিবার ও পুরো গ্রাম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলায় পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির পাশের খেতে একসঙ্গে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও নিমাই। দুপুরের দিকে বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান।

একসঙ্গে পরিবারের উপার্জনক্ষম ২ সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে তাদের পরিবার ও পুরো গ্রাম। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

/

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত