সংবাদ

মৌলিক গান প্রকাশে মনোযোগী হচ্ছেন সংগীতশিল্পী মিতালী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:০৩ পিএম

মৌলিক গান প্রকাশে মনোযোগী হচ্ছেন সংগীতশিল্পী মিতালী

এই প্রজন্মের কণ্ঠশিল্পী মিতালী দাস এবার মৌলিক গানে আরও বেশি মনোযোগ দেওয়ার পরিকল্পনা করছেন। কিছুদিন আগে প্রকাশিত তার মৌলিক গান ‘চোখেতে চোখ’ শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। গত চার মাস ধরে বিভিন্ন স্টেজ শোতেও নিয়মিত গানটি পরিবেশন করছেন তিনি। মূলত সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটান মিতালী।

ফোক, আধুনিক ও হিন্দি গান পরিবেশনায় ইতোমধ্যেই নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন এই তরুণ শিল্পী। তবে এখন তিনি নিজের মৌলিক গানেই শ্রোতাদের কাছে আরও বেশি পৌঁছাতে চান। মিতালী দাস বলেন, “‘চোখেতে চোখ’ প্রকাশের পর অনেক ভালো সাড়া পেয়েছি। স্টেজ শোয়ের ব্যস্ততার কারণে মৌলিক গানে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। তারপরও আমি মনে করি, এখন নিজের মৌলিক গানের প্রতি আরও মনোযোগ বাড়ানো দরকার।”

তিনি জানান, এরই মধ্যে নতুন কয়েকটি গানের গীতিকবিতা তার হাতে এসেছে এবং চলতি বছরেই আরও কয়েকটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। মিতালীর ভাষায়, “ভক্ত-শ্রোতারা আমার নিজস্বতা খুঁজে পাবে আমার মৌলিক গানেই। তাই এখন সেই জায়গাটাতেই বেশি গুরুত্ব দিচ্ছি।” সংগীতে নিজেকে আরও সমৃদ্ধ করতে দীর্ঘদিন ধরেই তালিম নিচ্ছেন মিতালী। তিনি বিপ্রদাস ভট্টাচার্যের কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সংগীত শিখছেন।

এছাড়াও বলরাম দাস, রানা সিনহা ও হিমাদ্রী বিশ্বাসের কাছ থেকেও সংগীতে প্রশিক্ষণ নিয়েছেন। বাংলাদেশ শিশু একাডেমি ও শিল্পকলার কোর্সও সম্পন্ন করেছেন তিনি। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য ‘আমার প্রিয় যায়’। এছাড়াও ইউটিউবে রয়েছে আরও বেশ কিছু গান। চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসে সুনামগঞ্জের মধ্যনগর বাজারে স্টেজ শো করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই শিল্পী। ব্যক্তিজীবনে পড়াশোনার পাশাপাশি সংগীত নিয়েও ব্যস্ত সময় পার করছেন মিতালী। আর তার সংগীতজীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও সহযাত্রী তার মা, যিনি প্রতিটি স্টেজ শোতে পাশে থাকেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

মৌলিক গান প্রকাশে মনোযোগী হচ্ছেন সংগীতশিল্পী মিতালী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত