সংবাদ

গানের জন্য সাড়া পাচ্ছেন অলংকার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৫:১৪ পিএম

গানের জন্য সাড়া পাচ্ছেন অলংকার

একের পর এক মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে আলোচনায় রয়েছেন এই প্রজন্মের গুণী মডেল ও অভিনেত্রী অলংকার চৌধুরী। সম্প্রতি প্রকাশিত ‘সোনা বন্ধের গায়’ গানের মিউজিক ভিডিওতে তার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। গত ১৪ মে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় তানজিল মিজবাহর কথা, সুর ও কণ্ঠে গানটি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন হাসান রনি। আর ভিডিওটির মূল আকর্ষণ হয়ে উঠেছেন অলংকার চৌধুরী।

গানটি প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অলংকার। তিনি বলেন, “নতুন একটি কাজে আমি ভীষণ পরিশ্রম করি, যেন আগের কাজটিকে ছাপিয়ে যেতে পারে। ‘সোনা বন্ধের গায়’ সবদিক থেকেই খুব ভালো হয়েছে। মাত্র কয়েকদিনেই যে রেসপন্স পাচ্ছি, তা সত্যিই অবিশ্বাস্য।” তিনি আরও বলেন, দর্শকদের ভালোবাসা ও প্রশংসাই তাকে নতুন কাজের অনুপ্রেরণা জোগায়। ভবিষ্যতেও আরও ভালো ভালো গানের মিউজিক ভিডিওতে কাজ করতে চান তিনি। এদিকে অভিনয়েও প্রশংসা কুড়াচ্ছেন অলংকার। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত নাটক ‘মা মনি’-তে অসহায় মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি। নাটকটি নির্মাণ করেছেন আশরাফ ব্যাকুল।

অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অলংকার। ‘ভুল বাই এসি’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে ছেলে ও মেয়েদের বিভিন্ন পোশাক বিক্রি করছেন তিনি। সম্প্রতি একটি প্রতিষ্ঠানের ঢেউটিনের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। আগামী ঈদে মুক্তি পাবে তার অভিনীত নতুন মিউজিক ভিডিও ‘আউলা বাউলা প্রেম’। গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী এবং ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান। উল্লেখ্য, অলংকার বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিষয়ে অনার্সে অধ্যয়ন করছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

গানের জন্য সাড়া পাচ্ছেন অলংকার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত