সংবাদ

বন্ধুত্বের টানে হাজার মাইল পেরিয়ে গাজীপুরে

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:০০ পিএম

বন্ধুত্বের টানে হাজার মাইল পেরিয়ে গাজীপুরে
গাজীপুরের কালীগঞ্জে প্রবাসী বন্ধুর বাড়িতে আতিথেয়তা গ্রহণ ও স্থানীয়দের সঙ্গে সময় কাটাচ্ছেন সৌদি নাগরিক আব্দুর রহমান মোবারক আল ইয়ামি। ছবি : সংবাদ

হাজার মাইল দূর থেকে বন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশে ছুটে এসেছেন সৌদি নাগরিক আব্দুর রহমান মোবারক আল ইয়ামি। গত শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারে তার অবতরণকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি বন্ধু ইসমাইল হোসেনের আমন্ত্রণে সাত দিনের সফরে তিনি এখন বাংলাদেশে।

শনিবার সকালে কালীগঞ্জ ভ্রমণের শুরুতে মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও গ্রামে দেলোয়ার হোসেন শেখ, জামালপুরের আশাদুল্লাহ এবং বাহাদুরশাদীর নূর ইসলামের বাড়িতে যান আব্দুর রহমান। প্রতিটি বাড়িতে তাকে ফুল দিয়ে ও তোরণ নির্মাণ করে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। গ্রামবাংলার ঐতিহ্যবাহী আতিথেয়তায় তিনি মুগ্ধ হন। তাকে ডাবের পানি, আম, জাম, কাঁঠাল, লিচু ও তালের শাঁসসহ বিভিন্ন মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

দুপুরের খাবারে তার জন্য পরিবেশন করা হয় দেশীয় প্রজাতির মাছ ও মাংসের নানা পদ। খাওয়া শেষে স্থানীয় একটি লিচুবাগানে গিয়ে নিজ হাতে গাছ থেকে লিচু পেড়ে খাওয়ার আনন্দ উপভোগ করেন তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আব্দুর রহমান মোবারক আল ইয়ামি বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে আমার ধারণা ছিল, কিন্তু বাস্তবে দেশটি তার চেয়েও অনেক বেশি সুন্দর। এখানকার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। বন্ধুর বাড়িতে এসে মনে হচ্ছে আমি নিজের পরিবারের মাঝেই আছি। সুযোগ পেলে বারবার এখানে আসতে চাই।’

এই সফর শুধু পারিবারিক আড্ডায় সীমাবদ্ধ ছিল না। শনিবার বিকেলে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহমানের এই সফর দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের এক অনন্য উদাহরণ। আগামী কয়েক দিন তিনি কুমিল্লা ও সিলেটে আরও দুই বন্ধুর বাড়িতে সফর করবেন। এরপর আবার কালীগঞ্জে ফিরে নিজ দেশে রওনা দেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

বন্ধুত্বের টানে হাজার মাইল পেরিয়ে গাজীপুরে

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত