বিশ্বব্যাপী প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ২০ মিনিটের এই চলচ্চিত্রটি দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে।
চলচ্চিত্রটি পরিচালনা
করেছেন জসীম আহমেদ। শিশু ও নারীর প্রতি নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে,
যা সমাজের একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়কে সামনে এনেছে।
দেশে মুক্তির আগে
চলচ্চিত্রটির প্রদর্শনী চুক্তি সম্পন্ন হয় আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল–এর
সঙ্গে। অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য পরিচিত প্রতিষ্ঠানটির
মাধ্যমে ‘চকোলেট’ বিশ্বব্যাপী প্রদর্শিত হয়।
চলচ্চিত্রটি নিয়ে
জসীম আহমেদ বলেন, “শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের যে বাস্তবতা, তা অনেক সময় পর্দায়
উঠে আসে না। ‘চকোলেট’-এর মাধ্যমে সেই বিষয়টিই তুলে ধরার চেষ্টা করেছি।”
সাম্প্রতিক বিভিন্ন
ঘটনার প্রেক্ষাপটে চলচ্চিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও উত্থাপন করেছে নিজের ঘরেও
কি শিশুরা নিরাপদ?
চলচ্চিত্রটিতে অভিনয়
করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম এবং শিল্পী সরকার অপু।
এর আগে ২০১৭ সালে
জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শিত হয়। পরে রোহিঙ্গা
সংকট নিয়ে নির্মিত তাঁর প্রামাণ্যচিত্র ‘আ পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে
বিশ্বব্যাপী প্রদর্শিত হয়ে তুরস্কে সেরা পরিচালকের পুরস্কার অর্জন করে।
বাংলাদেশে মুক্তির
আগে ‘চকোলেট’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ‘শর্টস টিভি’ চ্যানেলে প্রচারিত
হয়েছে। এছাড়া বিভিন্ন এয়ারলাইনস, মোবাইল প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ড ও অনলাইন মাধ্যমেও
চলচ্চিত্রটি বিশ্বের দর্শকদের কাছে পৌঁছেছে।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

আপনার মতামত লিখুন