সংবাদ

তাহিরপুরে ২৯ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৭:০৩ পিএম

তাহিরপুরে ২৯ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওর ও নীলাদ্রি লেক ভ্রমণ শেষে ফেরার পথে পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর পর্যটক তামিম হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৯ ঘণ্টা পর রোববার (৩১ মে) বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মৃত তামিম হোসেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের মজিবুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ‘মা-বাবার দোয়া’ নামে একটি নৌযানে করে পরিবারের সদস্যদের সঙ্গে টাঙ্গুয়ার হাওর ও টেকেরঘাট নীলাদ্রি লেক ভ্রমণে আসে তামিম। ভ্রমণ শেষে ফেরার পথে বেলা ১২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে নৌকা থেকে অসাবধানতাবশত পড়ে তলিয়ে যায় সে।

খবর পেয়ে তাহিরপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে প্রথম দিন তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রোববার (৩১ মে) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ২৯ ঘণ্টা পর আজ বিকেল চারটার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করে। টানা অনুসন্ধানের পর আজ বিকেলে কিশোরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

তাহিরপুরে ২৯ ঘণ্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত