সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ল্যাব করবে সরকার : টেলিযোগাযোগ মন্ত্রী

প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:২৪ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ল্যাব করবে সরকার : টেলিযোগাযোগ মন্ত্রী
প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। ছবি : সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বিজ্ঞান শিক্ষার প্রসারে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ল্যাব স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। তিনি জানান, মধুপুর ও ধনবাড়ির যেসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো আছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এসব ল্যাব করা হবে।

রোববার (৩১ মে) দুপুরে টাঙ্গাইলের মধুপুরের রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য মন্ত্রী স্বপন আরও বলেন, সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলস কাজ করছে।

অনুষ্ঠানে মন্ত্রী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু সন্তোষ কুমার ম্রং এবং বিদ্যালয়ের উন্নয়নে যারা জমি ও শ্রম দিয়েছেন, তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

নবীন-প্রবীণ শিক্ষার্থীদের এই মিলনমেলা সম্পর্কে তিনি বলেন, ‘পুরানো সতীর্থদের সঙ্গে এই আড্ডা ও স্মৃতিচারণ সত্যিই মধুর।’

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম ওবায়দুল্লাহ, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এবং বিদ্যালয়ের সভাপতি তামসী তন্দ্রা ম্রং বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বর্ণিল সাজে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রায় দেড় হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশ নেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের পর মন্ত্রী মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে সায়েন্স ল্যাব করবে সরকার : টেলিযোগাযোগ মন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত