সংবাদ

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ১০

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:২৭ পিএম

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ১০
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবির হাতে আটক ব্যক্তিরা। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) ভোর সোয়া পাঁচটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কাজ করছিলেন। সম্প্রতি ভারতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে তারা স্বেচ্ছায় দেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ওই ১০ জনকে আটক করে। সীমান্তে অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় আটক ১০

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩১ মে) ভোর সোয়া পাঁচটার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বারাদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তাদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিভিন্ন সময়ে কাজের সন্ধানে তারা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিলেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কাজ করছিলেন। সম্প্রতি ভারতে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে তারা স্বেচ্ছায় দেশে ফিরে আসার চেষ্টা করছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বারাদি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে ওই ১০ জনকে আটক করে। সীমান্তে অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত