এই প্রজন্মের অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি গত কয়েক বছরে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজেকে একজন দক্ষ অভিনয়শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নতুন নতুন গল্প ও চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে ভাঙার ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন নতুন নাটক ‘রূপার সংসার’এ।
নাটকটিতে নাম ভূমিকায়
অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। বিশেষ বিষয় হলো, এই নাটকে তাকে দেখা যাবে তিনটি
ভিন্ন বয়সের চরিত্রে।
হিমি জানান, নাটকটিতে
তিনি ২৫, ৪৫ এবং ৬৫ বছর বয়সী রূপা চরিত্রে অভিনয় করেছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন
তানভীর তন্ময়। নির্মাতা তানভীর তন্ময় জানান, ছোটবেলাতেই রূপা তার মাকে হারায়। এরপর
মায়ের স্নেহ দিয়েই সে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেয়। নিজের সব স্বপ্ন, ভালোবাসা
ও ব্যক্তিগত চাওয়া-পাওয়া ত্যাগ করে ছোট দুই ভাইবোনকে মানুষ করে তোলে। কিন্তু সময়ের
সঙ্গে সঙ্গে সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়লে সেই রূপাই একসময় পরিবারের কাছে
অবহেলিত হয়ে ওঠে।
তানভীর তন্ময় বলেন,
“পৃথিবীতে কিছু মানুষ আসে যারা নিজেকে অন্যের জন্য উৎসর্গ করতেই আসে। রূপা তেমনই একজন
মানুষ। আমার বিশ্বাস ছিল, হিমিই এই চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবে। তার অভিনয়ে
আমি ভীষণ সন্তুষ্ট।” জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, “রূপা চরিত্রটি ভীষণ চ্যালেঞ্জিং।
সে পরিবারের হাসির জন্য নিজের কান্না লুকিয়ে রাখে। চরিত্রটির জন্য আমার ওপর আস্থা রাখায়
তানভীর তন্ময় ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা।”
তিনি আরও বলেন,
“আমি এখনো প্রতিনিয়ত অভিনয় শিখছি। ‘রূপার সংসার’ করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে।
তিনটি বয়সের চরিত্র কতটা ফুটিয়ে তুলতে পেরেছি জানি না, তবে শতভাগ চেষ্টা করেছি। এখন
দর্শকের রায়ের অপেক্ষায় আছি।”
নির্মাতা তানভীর
তন্ময় জানিয়েছেন, আগামী ঈদে নাটকটি প্রচার হবে। এদিকে এবারের ঈদে আরও কয়েকজন নির্মাতার
নাটকেও দেখা যাবে জান্নাতুল সুমাইয়া হিমি–কে। এর মধ্যে রয়েছেন মুহিন খান, হামিদ হোসেন
নোমান এবং জুলফিকার শিশির।

রোববার, ৩১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন