সংবাদ

চ্যানেল আই এর সাত দিনব্যাপী ঈদ আয়োজন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:০৩ পিএম

চ্যানেল আই এর সাত দিনব্যাপী ঈদ আয়োজন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাত দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে চ্যানেল আই। নাটক, টেলিফিল্ম, সিনেমা ও বিশেষ অনুষ্ঠানে সাজানো এই আয়োজনে থাকছে জনপ্রিয় তারকাদের উপস্থিতি এবং বৈচিত্র্যময় গল্পের সমাহার। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘একভাগ কোরবানী’।

নাটকটি পরিচালনা করেছেন রেজানুর রহমান। অভিনয়ে রয়েছেন রওনক হাসান, শাহাদাত হোসেন, নাজনীন চুমকি ও তানায আজিম। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘প্রজাপতির ডানায়’। রচনা ও পরিচালনায় রয়েছেন তানভীর তন্ময়। অভিনয়ে আছেন প্রান্ত দস্তিদার, তিসিতা তিস্তা, আজিজুল হাকীম ও ফারজানা চুমকি। ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘নীল চক্র’। পরিচালনায় মিঠু খান। অভিনয়ে আছেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম ‘ওয়ারিশ’। পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে রয়েছেন তৌসিফ মাহবুব, সাফা কবির, ইয়াশ রোহান ও প্রিয়ন্তি উর্বি। বিকেল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘তোমাদের গল্প ২’। পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে আছেন ফারহান আহমেদ জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত ও ইন্তেখাব দিনার।

সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রতিদিনের মতো প্রচার হবে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে আফজাল হোসেন নির্মিত ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’। রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে নাটক ‘ভালোবেসেছিলাম’। রাবেয়া খাতুনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে রয়েছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর ও আবুল হায়াত। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘তার চোখের মায়ায়’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন তৌসিফ মাহবুব ও আইশা খান। ঈদের দ্বিতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল, দুপুর, বিকেল ও রাতজুড়ে থাকছে নতুন সিনেমা, নাটক ও টেলিফিল্মের আয়োজন।

এই আয়োজনে প্রচার হবে চলচ্চিত্র ‘প্রিন্স’, ‘সাবা’, ‘টগর’, ‘জয়া আর শারমিন’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘শরতের জবা’। এছাড়াও থাকছে জনপ্রিয় সব টেলিফিল্ম ও নাটক, ‘জহুরা বেগমের ইচ্ছাপত্র’, ‘অপরাজিতা’, ‘চমকের শহর’, ‘লাভ গেম’, ‘পাল্লু বিল্লুর বিয়ে’, ‘মীমাংসা’, ‘ট্রিপ টু সিডনি’, ‘দালাল’, ‘অবাক ভালোবাসা’, ‘মিতব্যায়ী’ এবং ‘মোরা জামাই শ্বশুর’। অভিনয়ে থাকছেন শাকিব খান, তাসনিয়া ফারিন, মেহজাবীন চৌধুরী, মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর, খায়রুল বাসার, কেয়া পায়েলসহ আরও অনেকে। বিশেষ আকর্ষণ হিসেবে ঈদের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। সব মিলিয়ে এবারের ঈদে দর্শকদের জন্য নাটক, সিনেমা ও বিশেষ অনুষ্ঠানের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ৩১ মে ২০২৬

চ্যানেল আই এর সাত দিনব্যাপী ঈদ আয়োজন

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত