নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৩ তরুণ সম্পর্কে একে অপরের আত্মীয়।
ট্রাকচাপায় নিহত ব্যক্তিরা হলেন- নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও সদর উপজেলার উত্তর আলাইপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন ভাই মোটরসাইকেলে করে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী সেতু এলাকায় বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে গত রাতে একই উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন