কুষ্টিয়া সদর উপজেলায় গড়াই নদের ড্রেজিং প্রকল্পের বালু অপসারণের সময় দুর্বৃত্তদের হামলায় ৪ শ্রমিক আহত হয়েছেন। এর মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের জুগিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন- ডাম্প ট্রাকচালক ফিরোজ (৪২), শ্রমিক সবুজ (৩০), ব্যবস্থাপক মিলন (৩৫) ও ভেকুচালক বাবলা (৪০)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সবুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, ‘রাতে ৪ জন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ফিরোজ ও সবুজের শরীরে গুলির জখম রয়েছে। একজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে, বাকিদের এখানে চিকিৎসা চলছে।’
আহত ডাম্প ট্রাকচালক ফিরোজ জানান, রাতে জুগিয়া এলাকায় কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবুর ইজারা নেওয়া বালু অপসারণের কাজ চলছিল। এ সময় ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ফিরোজের দাবি, তার পায়ে অস্ত্র ঠেকিয়ে ৬ টি গুলি করা হয়েছে। এছাড়া অন্যদের পিটিয়ে আহত করা হয়। হামলার সময় দুর্বৃত্তরা প্রায় ২০ রাউন্ড গুলি ছোড়ে বলে জানান শ্রমিকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের গড়াই নদ ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের বালু অপসারণের ইজারা পেয়েছিল সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘মেহেদী এন্টারপ্রাইজ’। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ইজারাটি বিএনপি নেতা এ কে বিশ্বাস বাবুর কাছে হস্তান্তর করা হয়। বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ৪ কোটি ৭৪ লাখ টাকায় বালু অপসারণের ইজারা পায় মেহদী এন্টারপ্রাইজ। গত বছরের ২৫ মে অপসারণের মেয়াদ শেষ হলেও উচ্চ আদালতের আদেশে মেয়াদ বাড়িয়ে পুনরায় কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু বলেন, ‘আমরা আগের ইজারাদারের কাছ থেকে কাজটি কিনে নিয়েছি। রাতে কাজ করার সময় দুর্বৃত্তরা শ্রমিকদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

সোমবার, ০১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন