সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে ২৮২ অভিযুক্ত সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:২৪ পিএম

প্রধানমন্ত্রীর কাছে ২৮২ অভিযুক্ত সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ সাংবাদিকের তালিকা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন সম্পাদক পরিষদের নেতারা। সময় সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা গণতান্ত্রিক পরিবেশ সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর উল্লেখ করে তা সুরাহার দাবি জানান তারা। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

রবিবার (১৭ মে) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকেলে সাংবাদিকরা বিষয়ে বিস্তারিত তথ্য জানান।

বৈঠক শেষে দ্যা ডেইলি স্টারের সম্পাদক প্রকাশক মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, ‘২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হয়েছে। এর মধ্যে ৯৪ জনই হত্যা মামলার আসামি। প্রধানমন্ত্রীর কাছে আমরা আন্তরিকভাবে এই তালিকা দিয়েছি। তালিকাটি একেবারেই সম্পূর্ণ তা বলছি না, এটি অসম্পূর্ণ থাকতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বলেছি সাংবাদিকদের বিরুদ্ধে এত মামলা, বিশেষ করে হত্যা মামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভালো নয়। এমনকি এটি সরকারের ভাবমূর্তির জন্যও নেতিবাচক। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তালিকাটি গ্রহণ করেছেন এবং বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিষয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সম্পাদক পরিষদের নেতারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলার বিষয়টি উপস্থাপন করলে প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করেন। বিষয়টি খতিয়ে দেখে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত সংবাদমাধ্যমে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি। স্বাধীনভাবে কাজ করার এই পরিবেশ বজায় থাকায় সিনিয়র সাংবাদিক সম্পাদকম-লীর নেতারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের শীর্ষ কর্মকর্তা দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সরকারের পক্ষে উপস্থিত ছিলেন, তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সম্পাদক পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন, পরিষদের সভাপতি নিউ এজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ, দ্যা ডেইলি স্টার সম্পাদক প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং দৈনিক করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক। বৈঠক শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৮ মে ২০২৬

প্রধানমন্ত্রীর কাছে ২৮২ অভিযুক্ত সাংবাদিকের তালিকা দিল সম্পাদক পরিষদ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত