তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, চলচ্চিত্র হচ্ছে একটি জাতির সংস্কৃতি, ইতিহাস ও সমাজজীবনের প্রতিচ্ছবি।
তিনি
বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণে
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের
অডিও-ভিজ্যুয়াল ঐতিহ্য সংরক্ষণে এই আর্কাইভের কার্যক্রমকে
আরও আধুনিক ও যুগোপযোগী করা
হবে ।
রবিবার
(১৭ মে) বাংলাদেশ ফিল্ম
আর্কাইভের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে
তিনি এসব কথা বলেন।
দিবসটি উপলক্ষ্যে ঢাকায় আলোচনা অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করে বাংলাদেশ ফিল্ম
আর্কাইভ।
প্রতিমন্ত্রী
ইয়াসের খান চৌধুরী বলেন,
“বর্তমান সরকার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে
অত্যন্ত আন্তরিক। চলচ্চিত্র সংরক্ষণ, ডিজিটাইজেশন এবং গবেষণাভিত্তিক কার্যক্রম
সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে।”
ভবিষ্যৎ
প্রজন্মের কাছে বাংলাদেশের চলচ্চিত্রের
ইতিহাস ও সংস্কৃতি সঠিকভাবে
পৌঁছে দিতে তিনি বাংলাদেশ
ফিল্ম আর্কাইভকে আরও সক্রিয় ভূমিকা
পালনের আহ্বান জানান।
বাংলাদেশ
ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবালের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার
মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, তথ্য
সচিব মাহবুবা ফারজানা, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, গবেষক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত
ছিলেন।
আলোচনা
সভায় বক্তারা বাংলাদেশের চলচ্চিত্র ঐতিহ্য সংরক্ষণে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানটির
উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন