টাইফুনের প্রভাবে স্থগিত হয়ে গেলো বাংলাদেশের ম্যাচ। জাপানের কাকামিকাঘাহারায় অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টে আজ চীনের বিপক্ষে ম্যাচ ছিল বাংলাদেশ নারী দলের।
জানা যায়, ম্যাচটি আগামীকাল পুনঃনির্ধারিত হয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্নেল রিয়াজুল হাসান (অব) বলেন, ‘আজ সকালে একটি ম্যাচ হয়েছে। দুপুর থেকে টাইফুন আঘাত হানার শঙ্কা রয়েছে। এজন্য আজকের খেলাগুলো স্থগিত হয়েছে। এশিয়ান হকি ফেডারেশন সূচিতে পরিবর্তন এনেছে।’
আগামীকাল নারী দলের পাশাপাশি বালক দলেরও ম্যাচ আছে। পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ সেমিফাইনালে খেলতে পারবে। ম্যাচ ড্র হলে গোল ব্যবধানের হিসাবে সেমিতে খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের। নারী দলকে সেমিফাইনালে খেলতে হলে চীনকে হারাতে হবে।
নারী দল প্রথম ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ১২-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। বালক দল মালয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে।

মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন