বাগেরহাটের কচুয়া উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের কচুয়া উপজেলার পদ্মনগর গ্রামের মো. বাদল শেখ (৫৮) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার জুজখোলা গ্রামের মো. রাব্বি শেখ (২৮)। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে উপজেলার নরেন্দ্রপুর এলাকার সাইনবোর্ড-কচুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা ৪ যাত্রীই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় ৪ জনকেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে বাদল ও রাব্বি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শনকারী কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক বাইন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হাইওয়ে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন