সংবাদ

সিলেটে স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ নিয়ে আসছে চীন

নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
নিজস্ব বার্তা পরিবেশক, সিলেট
প্রকাশ: ৩ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

সিলেটে স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ নিয়ে আসছে চীন
কোম্পানীগঞ্জে হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী ও প্রতিনিধিদল। ছবি : সংবাদ

সিলেটে ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। এই প্রকল্পের জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে চীনের একটি প্রতিনিধিদল বুধবার (৩ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছে।

দুপুরে প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে কোম্পানীগঞ্জের সাদা পাথর ও হাই-টেক পার্কসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পে চীন বড় ধরনের বিনিয়োগ করবে। হাসপাতালটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।

চিন দেশীয় প্রতিষ্ঠান বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের স্থান নির্বাচন নিয়ে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৩ জুন ২০২৬

সিলেটে স্বাস্থ্যসেবায় বড় বিনিয়োগ নিয়ে আসছে চীন

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সিলেটে ১,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। এই প্রকল্পের জন্য স্থান নির্বাচন ও সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে চীনের একটি প্রতিনিধিদল বুধবার (৩ জুন) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিদর্শন করেছে।

দুপুরে প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে কোম্পানীগঞ্জের সাদা পাথর ও হাই-টেক পার্কসহ কয়েকটি এলাকা পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, ১,০০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রকল্পে চীন বড় ধরনের বিনিয়োগ করবে। হাসপাতালটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।

চিন দেশীয় প্রতিষ্ঠান বাই আপ ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান স্টোয়ার্ড চিয়ং বলেন, প্রাথমিক পর্যায়ে স্থান পরিদর্শন ও সম্ভাব্যতা মূল্যায়নে তারা আশাবাদী। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (২ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে হাসপাতালের স্থান নির্বাচন নিয়ে চীনের বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত