বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজের চালানো নসিমনের চাপায় মো. সুজন মোল্লা (৪০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ছুটুখার বাজার সংলগ্ন সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মোল্লা উপজেলার উত্তর রাজাপুর এলাকার হানিফ মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। ৩ মাস আগে দেশে ফিরে তিনি কাঠের ব্যবসা শুরু করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাছ বিক্রি শেষে সুজন নিজেই নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ছুটুখার বাজার সংলগ্ন কালভার্ট এলাকায় পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারান। এ সময় নসিমনটি উল্টে গেলে তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
সুজন মোল্লার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নসিমন উল্টে চালকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন