সংবাদ

এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল ‘রইদ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল ‘রইদ’

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো নতুন এক সাফল্য। ভিয়েতনামে অনুষ্ঠিত তৃতীয় দা নং এশীয় চলচ্চিত্র উৎসব-এ সমালোচক বিভাগে সেরা এশীয় চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সুখবর নিশ্চিত করেন নির্মাতা নিজেই। ফেসবুক পোস্টে মেজবাউর রহমান সুমন লেখেন, “দা নং এশীয় চলচ্চিত্র উৎসবে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশীয় চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।”

তিনি আরও বলেন, “আমাদের গল্পগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর আস্থা রেখেছেন এবং বিচারক কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাং সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

এর আগে ‘রইদ’ উৎসবের এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিল। এবার সমালোচকদের বিচারে সেরা এশীয় চলচ্চিত্রের স্বীকৃতি অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন গৌরব বয়ে আনলো ছবিটি। ‘রইদ’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য করেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

সিলেটের সুনামগঞ্জে সিনেমাটির শুটিং হয়েছে। ছবিটিতে অনেক নতুন অভিনয়শিল্পীকে নিয়ে কাজ করা হয়েছে। তাদের প্রস্তুত করতে নির্মাতারা প্রায় ছয় মাসব্যাপী কর্মশালার আয়োজন করেছিলেন।

উল্লেখ্য, মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। সেই ধারাবাহিকতায় তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বাংলাদেশের সাফল্যের নতুন অধ্যায় যোগ করল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

এশিয়ার সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেল ‘রইদ’

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত