টাঙ্গাইলের সখিপুরে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার নলুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ডিএম সুপ্ত সখিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম শফির ছেলে এবং সখিপুর উপজেলা ছাত্রলীগের সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সখিপুর থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে সুপ্তকে গ্রেপ্তার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুপ্ত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। এই মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন