সংবাদ

বানিয়াচংয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ৪ জুন ২০২৬, ০২:০৯ পিএম

বানিয়াচংয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার
র‍্যাবের অভিযানে জব্দকৃত সাড়ে ৬ কেজি গাঁজা। ছবি : সংবাদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৩ জুন) ভোরে উপজেলার বালিখাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে র‍্যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. আবুল কালাম (২৫) এবং কালিশিরী গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৩)।

র‍্যাব জানায়, গত সোমবার ভোরে ওই দুই যুবক হবিগঞ্জ সদর থেকে একটি মোটরসাইকেলে করে মাদক নিয়ে নবীগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বালিখাল বাজার এলাকায় ওত পেতে থাকে। পরে তাদের তল্লাশি করে সাড়ে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বানিয়াচংয়ে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সাড়ে ৬ কেজি গাঁজাসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (৩ জুন) ভোরে উপজেলার বালিখাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে র‍্যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. আবুল কালাম (২৫) এবং কালিশিরী গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে মো. শাকিল মিয়া (২৩)।

র‍্যাব জানায়, গত সোমবার ভোরে ওই দুই যুবক হবিগঞ্জ সদর থেকে একটি মোটরসাইকেলে করে মাদক নিয়ে নবীগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বালিখাল বাজার এলাকায় ওত পেতে থাকে। পরে তাদের তল্লাশি করে সাড়ে ৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‍্যাব-৯ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত