সংবাদ

জাম পাড়তে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ৫ জুন ২০২৬, ১১:৫৬ এএম

জাম পাড়তে গিয়ে গৃহবধূর মৃত্যু
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংবাদ

ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুনা বেগম ওই গ্রামের মো. দোবির হোসেন শেখের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুনা বেগমের শ্বশুরবাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েক দিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাড়ির একটি গাছে জাম পাড়তে ওঠেন তিনি। জাম পাড়ার একপর্যায়ে গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রুনা। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কবির সরদার বলেন, রুনা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৫ জুন ২০২৬

জাম পাড়তে গিয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালীতে গাছ থেকে জাম পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে রুনা বেগম (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুনা বেগম ওই গ্রামের মো. দোবির হোসেন শেখের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুনা বেগমের শ্বশুরবাড়ি ঝিনাইদহের ফাজিলপুরে। কয়েক দিন আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাড়ির একটি গাছে জাম পাড়তে ওঠেন তিনি। জাম পাড়ার একপর্যায়ে গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান রুনা। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. কবির সরদার বলেন, রুনা বেগমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত