সংবাদ

বেলাবোতে মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রতিনিধি, বেলাবো (নরসিংদী)
প্রকাশ: ৬ জুন ২০২৬, ১২:২৫ পিএম

বেলাবোতে মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত
ছবি : সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আটটার দিকে উপজেলার বেলাবো-পোড়াদিয়া সড়কের বটতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বীরবাঘবের গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১৪) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৪)। তারা দুজনই স্থানীয় হাড়িসাংগান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বটতলী বাজার এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান ও নাহিদ মারা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন বেলাবো গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে শুভ (৩০) ও বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে সিয়াম (২৮)। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই গ্রামের দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

বেলাবোতে মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নরসিংদীর বেলাবোতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আটটার দিকে উপজেলার বেলাবো-পোড়াদিয়া সড়কের বটতলী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বীরবাঘবের গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১৪) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৪)। তারা দুজনই স্থানীয় হাড়িসাংগান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বটতলী বাজার এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সোহান ও নাহিদ মারা যায়। দুর্ঘটনায় আহত হয়েছেন বেলাবো গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে শুভ (৩০) ও বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে সিয়াম (২৮)। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই গ্রামের দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত