সংবাদ

‘আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে’

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা
জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম

‘আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে’
কুমিল্লায় এনসিপির ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংবাদ

আওয়ামী লীগ যে স্তরে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছে, বিএনপি সেখানে মাত্র তিন মাসেই পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাাত্র ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। প্রশাসনের ব্যর্থতা ও জনবিচ্ছিন্নতার কারণে তাদের সময় ফুরিয়ে আসছে বলে তিনি হুঁশিয়ারি দেন।

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর রামঘাট এলাকার একটি কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপি যদি প্রশাসন ও অর্থনৈতিক খাতকে সামলাতে পারতো, তবে তারা মেয়াদ শেষ করতে পারতো। কিন্তু যেভাবে তারা ভুল করছে, তাতে তাদের বেশিদিন সময় নেই। দেশের সংকটময় মুহূর্তে বিএনপি বরাবরই দুর্বল পারফরম্যান্স করেছে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে। কিন্তু এখন মব জাস্টিস, খুন ও ধর্ষণ বেড়ে গেছে। এই মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৬ শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। এসব অপরাধে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি দলের লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।’

বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে সরকারের সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, ‘সরকার দুই বছর দাম না বাড়ানোর ঘোষণা দিলেও দুই মাসের মাথায় দফায় দফায় দাম বাড়িয়েছে। শেখ হাসিনার ১৭ বছরে গ্যাসের দাম যতটুকু বেড়েছে, বিএনপির তিন মাসে তার চেয়ে বেশি বেড়েছে।’

নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে এনসিপি অংশগ্রহণ করবে। কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে দলের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন তিনি। কুমিল্লাকে এনসিপির ‘ক্যান্টনমেন্ট’ উল্লেখ করে তিনি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন।

নতুন দল হিসেবে এনসিপির সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ‘সংসদ ও রাজপথে আমরাই প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করছি। যারা ছায়া বাজেট দিতে পারে, তারা রাষ্ট্র পরিচালনার নীতিগত সক্ষমতাও রাখে।’

অনুষ্ঠানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ এবং জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

‘আ.লীগ যেখানে ১৭ বছর নিয়েছিল, বিএনপি সেখানে ৩ মাসেই পৌঁছে গেছে’

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত