সংবাদ

ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৬ জুন ২০২৬, ০৮:১০ পিএম

ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু
ছবি : সংবাদ

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক যুবক ও দুটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভেটখালী ও তেঘরিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম আবদুল হাকিম গাজী (২৫)। তিনি উপজেলার রমজাননগর ইউনিয়নের বাসিন্দা।

রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল মামুন জানান, আজ দুপুর দুইটার দিকে বাড়ির পাশে মাছের ঘেরে কাজ করছিলেন আবদুল হাকিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দুপুর আড়াইটার দিকে উপজেলার তেঘরিয়া বিলে বজ্রপাতের আরেকটি ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ওই সময় বিলে মজিদ গাজী নামের এক ব্যক্তির দুটি গরুর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বজ্রপাতে হতাহত ও ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৬ জুন ২০২৬

ঘেরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সাতক্ষীরার শ্যামনগরে পৃথক বজ্রপাতের ঘটনায় এক যুবক ও দুটি গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার ভেটখালী ও তেঘরিয়া গ্রামে এসব ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম আবদুল হাকিম গাজী (২৫)। তিনি উপজেলার রমজাননগর ইউনিয়নের বাসিন্দা।

রমজাননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল মামুন জানান, আজ দুপুর দুইটার দিকে বাড়ির পাশে মাছের ঘেরে কাজ করছিলেন আবদুল হাকিম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে দুপুর আড়াইটার দিকে উপজেলার তেঘরিয়া বিলে বজ্রপাতের আরেকটি ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, ওই সময় বিলে মজিদ গাজী নামের এক ব্যক্তির দুটি গরুর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বজ্রপাতে হতাহত ও ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত