সংবাদ

রামিসা হত্যার রায়: এজলাসে আসামি সোহেল-স্বপ্না

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১১:১৫ এএম

রামিসা হত্যার রায়: এজলাসে আসামি সোহেল-স্বপ্না

​রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার লোমহর্ষক মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ রবিবার (৭ জুন) বেলা ১১টায় এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।

​ইতিমধ্যেই রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে হাজির করা হয়েছে।

​আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার উদ্দেশ্যে সকাল ৮টা ৪৯ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছু আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়।

​পরবর্তীতে রায় ঘোষণার ঠিক আগে, পৌনে ১১টায় আসামি সোহেল রানা এবং ১০টা ৫৭ মিনিটে তার স্ত্রী স্বপ্না আক্তারকে মহানগর হাজতখানা থেকে আদালতের মূল এজলাসে তোলা হয়।

​শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার এই চাঞ্চল্যকর ঘটনাটির মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে, যা বিচারিক ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত।

​মামলার বিবরণী থেকে জানা যায়:

​২০ মে (১৯ মে দিবাগত রাত ১২টা ৫ মিনিট): পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়। ​২৪ মে মামলা দায়েরের মাত্র ৫ দিনের মাথায় তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

​৭ জুন মামলা দায়েরের মাত্র ১৯ দিনের মাথায় আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যার রায়: এজলাসে আসামি সোহেল-স্বপ্না

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

​রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার লোমহর্ষক মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজ রবিবার (৭ জুন) বেলা ১১টায় এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন।

​ইতিমধ্যেই রায়কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতের এজলাসে হাজির করা হয়েছে।

​আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার উদ্দেশ্যে সকাল ৮টা ৪৯ মিনিটে প্রধান আসামি সোহেল রানাকে এবং এর কিছু আগে তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়।

​পরবর্তীতে রায় ঘোষণার ঠিক আগে, পৌনে ১১টায় আসামি সোহেল রানা এবং ১০টা ৫৭ মিনিটে তার স্ত্রী স্বপ্না আক্তারকে মহানগর হাজতখানা থেকে আদালতের মূল এজলাসে তোলা হয়।

​শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার এই চাঞ্চল্যকর ঘটনাটির মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে, যা বিচারিক ইতিহাসে একটি নজিরবিহীন দৃষ্টান্ত।

​মামলার বিবরণী থেকে জানা যায়:

​২০ মে (১৯ মে দিবাগত রাত ১২টা ৫ মিনিট): পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়। ​২৪ মে মামলা দায়েরের মাত্র ৫ দিনের মাথায় তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

​৭ জুন মামলা দায়েরের মাত্র ১৯ দিনের মাথায় আজ চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত